শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা

ফরিদপুর / ৫৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ(সোমবার) ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউট পরিদর্শন করেছেন।

সোমবার,২৭ জানুয়ারী পরিদর্শনকালে তিনি নদী গবেষণা ইন্সটিটিউটে বাংলাদেশের নদ-নদীর ডিসপ্লে বোর্ড, টাইডাল মডেল শেড, কংক্রীট ল্যাব, স্টোন গ্রেডেশন টেস্ট রুম ও মুহুরী- কহুয়া ফিজিক্যাল মডেলিং রিহ্যাবিলিটেশন সাইট ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,
নদী ও তৎসম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নদী গবেষণা ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় বুড়িগঙ্গা৷ ও তুরাগ নদী নিয়ে গবেষণা করার জন্য উপদেষ্টা কর্মকর্তাদের প্রতি আহবান জানান এবং নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর কি ক্ষতি হয় সেটি নিয়েও গবেষণা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নদী গবেষণা ইন্সটিটিউটের শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য পানি সম্পদ উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া নদী গবেষণা ইন্সটিটিউটের জরাজীর্ণ ল্যাবরেটরী ভবনের স্থানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

এসময় পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ,কে,এম তাহমিদুল ইসলাম, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক(যুগ্মসচিব) এস এম আবু হোরায়রা, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্ল্যা, পুলিশ সুপার আবদুল জলিল, পরিচালক(হাইড্রলিক রিসার্চ) পিন্টু কানুনগোয়-সহ নদী গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর