শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে সড়ক অবরোধ

জামালপুর / ৫৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
জামালপুরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।  

জামালপুরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে আসেন তারা।

পরে চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

সড়ক অবরোধ করে ফুটবল ও লুডু খেলাও করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, জামালপুর ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে মিছিল করে। এর প্রতিবাদে আজ শহরের দয়াময়ী চত্বর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। রাঘব বোয়ালদের গ্রেপ্তার না করাসহ আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদ জানায় তারা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে, দুই দিন আগেও দিনের বেলায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। এছাড়া রাঘব বোয়ালদের আটক না করে চুনোপুঁটি গ্রেপ্তার করছে। তাদের আবার জামিনেও ছেড়ে দেওয়া হচ্ছে। এ দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা ফ্যাসিস্টদের ছাড় দেবো না।

তবে পুলিশ বলছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর