শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে উত্তরা পশ্চিম থানা বিএনপি।
৯ নং সেক্টর চেয়ারম্যান মার্কেট ডেকে বিএনপির দলীয় কার্যালয় এ শুক্রবার বাদ মাগরিব নামাজের পরে
ছাপড়া মসজিদের ইমাম সাহেব দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত করেন। উত্তরা পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সাগর আহমদ আলী এই দোয়ার আয়োজন করেন।
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সর্বস্তরের বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে প্রধান হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসন বিএনপির এমপি প্রার্থী ( সাবেক) ও বিএনপি’র যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর উত্তর।
উত্তরা পুর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ অপু সিকদার। উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, মাসুদ, ছাত্রনেতা দিপু সিকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয় প্রায় ১ হাজার জনের মধ্যে।