শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

লোহাগড়ার জাহাঙ্গীরের সফলতা: ২ প্রজাতির বরই চাষে লাখপতি

শেখ নয়ন(লোহাগড়া) / ৬৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের উদ্যোক্তা জাহাঙ্গীর শেখ মাত্র ১২ শতক জমি থেকে বরই চাষ শুরু করে এখন ৪০ শতক জমিতে সফলভাবে দুই প্রজাতির কুল চাষ করছেন। তার চাষ করা বরইয়ের মধ্যে “বল সুন্দরী” এবং “কাশ্মিরি আপেল কুল” বিশেষ জনপ্রিয়।

গত বছর বরই চাষে লাভবান হওয়ার পর, এ বছর তিনি ৫০ হাজার টাকা বিনিয়োগ করে বরই চাষের পরিধি বাড়ান। ইতোমধ্যে তিনি ৪০ হাজার টাকার বরই বিক্রি করেছেন এবং মৌসুম শেষে আড়াই থেকে তিন লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নড়াইল জেলায় এ বছর ১৪৮ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ৪০ হেক্টর জমিতে কুলের আবাদ করা হয়েছে, যা থেকে ১৯৮ মেট্রিক টন বরই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, লোহাগড়ায় কাশ্মিরি কুলের চাহিদা ও চাষ বেড়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

জাহাঙ্গীরের বরই বাগান দেখতে স্থানীয়রা অভিভূত। তার কাছ থেকে চারা ও পরামর্শ নিয়ে অনেকেই বরই চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তার এ সফলতা এলাকার অন্যান্য কৃষকদের অনুপ্রাণিত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর