শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

মহাখালী থেকে গ্রেপ্তার ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক

অনলাইন ডেস্ক / ৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সরকার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার অভিযানের মধ্যে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মোহাম্মদপুর থানা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা তিনটি মামলার আসামি আতিকুল ইসলাম। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি ঢাকা উত্তর সিটির মেয়রকে; যিনি ২০১৯ সাল থেকে মেয়রের দায়িত্বে রয়েছেন।

সরকার বদলের প্রেক্ষাপটে গত ১৯ অগাস্ট ২০২৪ সালে দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে তৎকালীন মেয়র আনিসুল হক জয়লাভ করেন। কিন্তু তার মৃত্যুতে মেয়রের আসনটি শূন্য হওয়ার পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পুনরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আওয়ামী লীগের সমর্থনে আতিক জয়লাভ করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত হন।

আতিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম ১৯৮৫ সালে ইসলাম গ্রুপ প্রতিষ্ঠা করার মাধ্যমে পোশাকখাতে ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি গ্রুপটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর