গত ১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করে দিয়ে গেছে ।
তিনি আরো বলেন, গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে । এখন শুধু জনগনের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে । গণতন্ত্রে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকবে, ভিন্নতা
থাকবে । দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরো বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন । তার রোগমুক্তির জন্য তিনি নিজেও দোয়া করবেন এবং সাবার কাছে দোয়া চান ।
তিনি আরো বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো যথার্থ সাংবাদ প্রচার করা, কর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া । কোনো দলের লেজুরবৃত্তি করলে সমস্যার সমাধান হয় না ।
এ সময় বিএনপি মহাসচিব আরো বলেন, সারাবিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম এখন এক ধরনের সংকট তৈরি করেছে । এসব প্ল্যাটফর্মে কোনো দায়বদ্ধতা না থাকায় ব্যক্তিগত মতপ্রকাশের নামে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে ।