শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ট্রেনে যাতায়াতের সময় টিকিটবিহীন ৪৮৯৭ যাত্রী কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা আদায় ।

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

একদিনে ১৬৮টি ট্রেন অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৮৯৭ জন যাত্রীকে শনাক্ত করে বাংলাদেশ রেলওয়ে ।  এ সময় তাদের কাছ থেকে  ১০ লাখ ৪০ হাজার ৪৮৫ টাকা মোট আদায় হয়েছে ।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এসব তথ্য জানানো গেছে ।

সেখানে বলা হয়েছে, গতকাল ২৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটি কাজ করেছেন । তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন । এতে টিকিটবিহীন ১ হাজার ৯৭১টি মামলা করা হয় ।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ২৩০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা । ঐদিন মোট ২ হাজার ৯৯১টি টিকিট যাচাই করা হয় ।

অপরদিকে, গতকাল ২৪ নভেম্বর রেলওয়ের পশ্চিম অঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯২ জন টিটি কাজ করেছে । তারা ১০৮টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন । এতে টিকিটবিহীন ২ হাজার ৯২৬টি মামলা করা হয় ।

সেই অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ  ৫৭ হাজার ৪৭০ টাকা । সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৫৫ টাকা । ঐদিন মোট ১ হাজার ৬৬৩টি টিকিট যাচাই করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর