শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দলের জন্য উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এখনো আত্মপ্রকাশ করেনি, নামও জানা যায়নি— এমন একটি দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়েছেন নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। সেই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আর এ কারণেই তিনি উপদেষ্টার পদ ছাড়লেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলটির শীর্ষ পদগুলোর দায়িত্ব নিতে যাচ্ছেন। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্যসচিবসহ অন্যান্য পদগুলোতে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল বিভিন্ন পক্ষের মধ্যে। সমঝোতার ভিত্তিতে সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। নতুন দলের অন্যান্য শীর্ষ পদগুলোর নেতৃত্বে কারা আসবেন, তাও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম কোটাবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন। ওই আন্দোলনের এক পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর