শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জন

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত বেড়ে ছয়জনে

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকবোঝাই পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছয়জন হলেন, ভোলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, ভোলার মনপুরা থানার নূর হোসেনের ছেলে মনির হোসেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোবায়ের। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফেনী জেনারেল হাসপাতালে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ভ্যান ঢাকামুখী লেন ধরে ফেনী শহরের দিকে আসছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর