শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৭৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

গণঅভ্যুত্থান আন্দোলনে সারা দেশে নেতাকর্মী-সমর্থক-আন্দোলনকারী ও অন্যদের নির্বিচারে গুলি করে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়।

দলীয় মহাসচিবের পক্ষে বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক মো.সালাহ উদ্দিন খান পিপিএম এ অভিযোগ জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।

অভিযোগে বলা হয়, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৮৪৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

‘বিএনপির মতো একটি বড় দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার জন্য এই জঘন্য গণহত্যা করেছে মর্মে প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রমাণসহ মোট ৮৪টি মামলা করা হয়েছে। ওই সকল গণহত্যার এজাহারের কপি ও জেলা,মহানগরের বিএনপির নেতাকর্মী সমর্থক  এবং আন্দোলনকারী, অংশগ্রহণকারী শহীদদের মোট ৮৪০ জনের তালিকা দেওয়া হলো। ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দ্বারা তদন্তের ব্যবস্থা গ্রহণ করে আদালতে বিচারের জন্য উপস্থাপন করার অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর