শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ঘন কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট গেলো কলকাতা

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ঘন কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট গেলো কলকাতা

ঘন কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট গেলো কলকাতা রোববার মধ্যরাত থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

ঢাকায় নামতে না পেরে তিনটি আন্তর্জাতিক কলকাতায় ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়েত সিটি ও মাস্কাট থেকে আসা কুয়েত এয়ারওয়েজ এবং সালাম এয়ারের ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে এবং পরে সকাল ৯টার পর ঢাকা ফিরে আসে। এ সময় আরও ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি, যার মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ২টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল ৯টার পর তারা ঢাকায় অবতরণ করে।

যে ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।

বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে একসঙ্গে অনেক ফ্লাইটের আসা-যাওয়ার কারণে রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির শুরু থেকে দেশে ঘন কুয়াশার প্রবণতা বাড়ছে এবং কুয়াশার কারণে বিমান চলাচল আরও প্রভাবিত হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, এতে করে ফ্লাইট পরিচালন ব্যয় বাড়ছে। নির্ধারিত সময়ের বাইরেও আকাশে উড়তে থাকায় যেমন জ্বালানি ব্যয় বাড়ছে, পাশাপাশি অবতরণ না করতে পারা ফ্লাইটগুলোর যাত্রীদের রাখতে হচ্ছে হোটেলে। এতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর