বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসহায় গরীব দরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উত্তরা পূর্ব থানা বিএনপি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে থানা, ওয়ার্ড এলাকার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীর ব্যাক্তিগত উদ্যোগে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ উত্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শীতবস্ত্র বিতরণ করা হয় মিরপুর, বনানী, তেজগাঁও, পল্লবী, বাড্ডা, ভাটারা এলাকায়।
আরো উপস্থিত ছিলেন, এস আই টুটুল – উত্তরা পুর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ অপু সিকদার-সাধারণ সম্পাদক উত্তরা পুর্ব থানা যুবদল, মোঃ সাগর আহমদ আলী- উত্তরা পশ্চিম থানা বিএনপি।
আয়োজনেঃ উত্তরা পূর্ব থানা বিএনপির নেতা সালেহ আহমেদ রিজভী শুভ’। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর ব্যাক্তিগত আয়োজনে ১৮ আসনের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ধারাবাহিক চলমান রয়েছে।