শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ইউআইইউ’তে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ইউআইইউ’তে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “ইউআইইউ ইসলামিক সেমিনার ২০২৫” শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

২৮ জানুয়ারি মঙ্গলবার, বিকাল সাড়ে ৫টার দিকে ইউআইইউ ক্যাম্পাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোখতার আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামের সুমহান উদার নৈতিক আদর্শের আলোকে সমাজ গড়ার আহবান করেন এবং দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভূলে একসাথে কাজ করার পরামর্শ দেন। এছাড়াও তিনি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তরুনরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বর্তমান সময়ে তরুনদের বিশেষ করে ইউনিভাসির্টি পড়ুয়া শিক্ষার্থীদেরকে হজরত মোহাম্মাদ (স:) -এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে চরিত্র গঠনের পরামর্শ দেন।

বিশেষ অতিথি প্রফেসর মোখতার আহমাদ বলেন ছাত্র-শিক্ষক সম্পর্কের যে সম্মান ও মর্যাদা ইসলাম দিয়েছে তা প্রত্যেকের পালন করতে হবে। এছাড়াও তিনি ছাত্র-শিক্ষকের মধ্যে সু-সম্পর্ক তৈরিতে ইসলামের ভূমিকা ও গুরুত্বের বিষয় বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইসলামি বিশেষজ্ঞ এবং সাংবাদিকসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর