শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ভোক্তা-অধিকার সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৮৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ ফেব্রয়িারি বিশ্ববিদ্যালযের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যারয়ের বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদ এ সেমনিারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলিম আখতার খান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্বাগত বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান সেমিনারে উপস্থিত সবাইকে স্বাগত জানান।

তিনি বলেন, অধিকার আদায়ের জন্য যৌক্তিকভাবে ভয়েস রেইজ করতে হবে। তিনি উপস্থাপনাসহ সেমিনারের আলোচনা মনোযোগ সহকারে শুনতে শিক্ষার্থীদের অনুরোধ জানান। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনটি ভোক্তা-অধিকার সংরক্ষণে যেভাবে ভূমিকা পালন করছে সে বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক(প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান। অতঃপর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

মহাপরিচালক আলোচনার শুরুতেই এই সেমিনারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করার বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বর্তমান সমাজে বিদ্যমান ভোক্তা-অধিকার বিরোধী কাজের স্বরূপ তুলে ধরে তা প্রতিরোধে অধিদপ্তরের গৃহীত কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করেন। মহাপরিচালক বলেন, আমরা প্রতিনিয়ত ভোক্তা-অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে সফল হতে হলে প্রয়োজন ভোক্তাদের সচেতনতা।এই সচেতনতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই সেমিনার।

তিনি সেমিনারে শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভোক্তাবান্ধব সুস্থ সমাজ গঠিত হবে এবং আশা প্রকাশ করেনশিক্ষার্থীবৃন্দকে ভোক্তা-অধিকার সম্পর্কে সচেতন হয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণে তথা অধিকার আদায়ে সোচ্চার হতে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল সেমিনারে উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষায় সরকারের কাজে নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, শাস্তি দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্ভব নয়, এটি নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে।

সেমিনারের সভাপতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন ড. মোহাম্মদ মাসুম ইকবাল সকলের সমন্বিত কাজ করার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ সহজ হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারের পূর্বে আজ সকাল ৯.৩০ মিনিটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় চত্বরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অধিদপ্তরের মহাপরিচালক অংশগ্রহণকারীবৃন্দের ভোক্তা -অধিকার আইন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। অতঃপর সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’শীর্ষক সেমিনার ও র‌্যালী শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবালসহ অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর