শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বাংলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বাংলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার। এর জের ধরে  সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলি টেকনিক্যালের মোড়ের সামনের সড়ক তারা অবরোধ করে রাখেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল হোসেন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা আধা ঘণ্টার মতো সময় সড়ক অবরোধ করেছিলেন। তাদের (ছাত্রদের) সেন্ট্রালের প্রোগ্রামের অংশ হিসেবে অবরোধ করেছিলেন। তারা এখন সড়ক থেকে সরে গেছেন।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। এখন এ সড়কের যান চলাচল স্বাভাবিক।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করেন তারা।

তাদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন।

তিনি বলেছেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। এমন ঘটনা খুবই নিন্দনীয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর