শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বংশালে জুতার কারখানায় আগুনের ঘটনায় গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক / ৬৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
রাজধানীর বংশালে জুতার কারখানায়  আগুন দেওয়ার ঘটনায় এক নারী গ্রেপ্তার

রাজধানীর বংশালে জুতার কারখানায়  আগুন দেওয়ার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। তার নাম আসমা বেগম (২৮)।

বুধবার (২২ জানুয়ারি) বংশাল থানার গাঙ্গুলী লেনের সানজিদ জুতার কারখানায় আগুন দেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বংশাল থানার গাঙ্গুলী লেনের সানজিদ জুতার কারখানার দোতলার ঘরের বারান্দায় জুতা তৈরি মালামালে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উক্ত কারখানায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। কিছুক্ষণ পর পাশের বছির সু কারখানায় আগুন দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় একটি গ্যাস লাইটসহ হাতেনাতে আসমা বেগমকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।

এ সময় তার সঙ্গে থাকা রকি, নিপুনী বেগম, সুমন ও আল আমিন নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার আসমা ও পলাতক চারজনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার আসমা পলাতক আসামিরাসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের সঙ্গে পরিকল্পিতভাবে ক্ষতি সাধনের উদ্দেশে সেই জুতার কারখানার আগুন দিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর