শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

মুক্তি পেলেন গিয়াসউদ্দিন আল মামুন

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
মুক্তি পেলেন গিয়াসউদ্দিন আল মামুন

বহুল আলোচিত অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ নিয়ে দণ্ড হওয়া পৃথক পাঁচটি মামলার মধ্যে চারটিতে গিয়াসউদ্দিন আল মামুন খালাস পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

২০০৭ সালের ২৬ মার্চ অস্ত্র আইনে গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় একই বছরের ৩ জুলাই ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন।

আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানিয়েছেন, গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে থাকা ২২টি মামলার মধ্যে পাঁচটি মামলায় তার দণ্ড হয়।

আজকের মামলাটিসহ চারটি মামলায় গিয়াসউদ্দিন আল মামুন খালাস পেলেন। আরেকটিতে দণ্ড রয়েছে। এসব মামলায় জামিনের পর ৬ আগস্ট মামুন কারামুক্তি পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর