শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

পরকীয়ার দ্বন্দ্ব মেটাতে গিয়ে ইউপি সদস্য খুন

গাইবান্ধা / ৯৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
পরকিয়ার দ্বন্দ্ব মেটাতে গিয়ে ইউপি সদস্য খুন

গাইবান্ধার সদর উপজেলায় পরকিয়ার বিবাদ মেটাতে গিয়ে কাঠের তৈরি বসার পিঁড়ির আঘাতে আব্দুর জব্বার (৬০) নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জীবিকার তাগিদে ময়নুল মালদ্বীপে অবস্থান করছেন। দাম্পত্য জীবনে তাদের বনিবনা হচ্ছিল না।

এদিকে ময়নুলের ছোট ভাই রবিউলের সঙ্গে রোজিনার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এসব বিষয় নিয়ে কলহের জেরে শুক্রবার শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন রোজিনা।

বিষয়টা সমাধানের লক্ষ্যে দুপুরে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার। এসময় দুই পক্ষের বাগ-বিতণ্ডার একপর্যায়ে ময়নুলের বাবা ওয়ারেছ, মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী কাঠের তৈরি বসার পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর