শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার পাঁচ জন

নিজস্ব প্রতিবেদক / ১২৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার পাঁচ জন

রাজধানীর বংশালে আসিয়ান প্যালেসের সামনে চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-আনম ফখরুল ইসলাম (৫০), মো. হাবিবুর রহমান (২৬), এনামুল হক (২৮), মো. আজিজুল ইসলাম (৩৫) ও মো. জাকির সরদার (৩২)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার বংশাল থানা এলাকায় চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ জানতে পারে কতিপয় লোক চকবাজার থেকে একটি পিকআপ ও তিনটি ভ্যানে করে অবৈধ নিষিদ্ধ পলিথিন নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বংশাল থানার একটি দল আবুল হাসনাত সড়কে আসিয়ান প্যালেসের সামনে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি পিকআপ ও তিনটি ব্যাটারিচালিত ভ্যান চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা থামার সংকেত দিলে পিকআপের ড্রাইভার পিকআপের দরজা দিয়ে এবং ভ্যান চালকরা ভ্যান রেখে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বংশাল থানায় গ্রেপ্তার পাঁচজনসহ পলাতক ইদ্রিসের  বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা জব্দকৃত পলিথিন ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর