শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

রাষ্ট্র বিরোধী অপরাধ ছাড়া সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক / ৭৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
পুনরায় তদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ ছাড়া সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

পুনরায় তদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ ছাড়া সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল; অথবা এমন কোনো ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে। এরা ছাড়া আমি মনে করি বাকিদের নিয়োগ প্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তারা পেয়ে যাবে।

তিনি বলেন, এটার (বিসিএস) সঙ্গে রুটি-রুজি, কেউ হয়তো বিয়ে করবে, বাবা-মায়ের ইচ্ছা, দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। পুরো প্রশাসন তড়িৎ গতিতে শেষ করবো। তদন্ত শেষ। যত অল্প সময়ে সম্ভব। দুই-তিন দিনের মধ্যে জানতে পারবেন। সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে যাবে।

সিনিয়র সচিব বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা বা তদন্তযোগ্য অপরাধ করা হবে, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্ঠক। এটা চাকরির একটা অংশ।

মহার্ঘ ভাতা খুব শিগগরিই

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, মহার্ঘ ভাতা অর্থ মন্ত্রণালয়ের। একজন সদস্য হিসেবে বলি এটার কাজ শুরু হয়েছে। দুইটা মিটিং হয়েছে। খুব শিগগরিই হবে। মহার্ঘ ভাতা পরবর্তী বছরে বেসিকের সাথে যুক্ত হবে। পেনশনাররাও পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর