শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

একবার চার্জ দিলে ব্যাটারি চলবে ৫০ বছর

অনলাইন ডেস্ক / ৬০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

কেমন হবে বলুন তো, যদি ফোনে একবার চার্জ দিয়ে তা ৫০ বছর ব্যবহার করতে পারেন। শুনে অবাস্তব মনে হলেও এমনই একটি ব্যাটারি তৈরি করেছে চীনা স্টার্টআপ সংস্থা বেটাভোল্ট টেকনোলজি। এই সংস্থা এ বছর জানুয়ারি মাসেই এমন একটি ব্যাটারি নিয়ে এসেছে।

এই ব্যাটারিতে একবার চার্জ দিলে একটানা ৫০ বছর পর্যন্ত চলবে, আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। এটি কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি নয়, এটিকে বলা হয়েছে নিউক্লিয়ার চার্জ ব্যাটারি বা অ্যাটমিক এনার্জি ব্যাটারি।

একটি কয়েনের থেকেও ছোট্ট আকারে এই ব্যাটারিতে রয়েছে নিকেল ৬৩ আইসোটোপ। এর আণবিক শক্তি দিয়েই চলবে ব্যাটারি। এই ব্যাটারির মাপ এখনকার সাধারণ ব্যাটারির মাপের মত নয়। এর দৈর্ঘ্য, প্রস্থ যথাক্রমে ১৫ মিলিমিটার করে এবং উচ্চতা ৫ মিলিমিটার। এতে শক্তি প্রবাহের জন্য রাখা হয়েছে হীরের সেমিকন্ডাক্টর। এই ব্যাটারিতে ৩ ভোল্টে ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন হয়।

সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যেই এই ব্যাটারিতে ১ ওয়াট শক্তি উৎপাদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। বিংশ শতাব্দীতে তেজস্ক্রিয় পদার্থ ক্ষয়ের কারণে শক্তি নির্গত হয় আর এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই ব্যাটারি -৬০ ডিগ্রি থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম।

এই তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয়কাল শেষ হয়ে গেলে এটি একটি তামার স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়। ফলে এটিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না।

সূত্র: ইকোনোমিকস টাইম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর