শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

হিট অফিসার বুশরা বেতন তুলতেন মাসে ৮ লাখ টাকা

অনলাইন ডেস্ক / ৪৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

মাসে ৮ লাখ টাকা বেতনে নিজের মেয়ে বুশরা আফরিনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চিফ হিট অফিসার পদে নিয়োগ করেন সাবেক মেয়র আতিকুল ইসলাম।

নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যান্ত সন্তর্পণে, বিনা বিজ্ঞপ্তিতে। ২০২৩ সালের ৩ মে থেকে বুশরা এই পদে থেকে নিয়মিত বেতন-ভাতা নিয়ে আসছেন।

এশিয়ার কোনো শহরের তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।

সদ্য গ্রেফতারকৃত মেয়র আতিকুলের অন্যান্য দুর্নীতির মধ্যে অন্যতম স্বজনপ্রীতি বলে অভিযোগ তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, বিনা বিজ্ঞপ্তিতে সাবেক মেয়র আতিক তার মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার পদে নিয়োগ দেন। বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনকভাবে বুশরাকে মাসে আট লাখ টাকা করে বেতন দেওয়া হয়েছে। কয়েকটি গাড়ি থেকে রাস্তায় পানি ছিটিয়েই তিনি নাকি হিট প্রশমিত করে দিয়েছেন।

এছাড়াও মেয়র আতিক নিজ আত্মীয়-স্বজনদের সিটি করপোরেশনে বড় বড় পদে বসিয়ে, তাদের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করেছেন বলে দাবি এই আইনজীবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর