আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দীন । তিনি বলেছেন, যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের পরিস্থিতির আরো উন্নতি করা হবে । কেউ ভোট প্রতিহত করতে চাইলে তা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দীন । বুধবার সকালে রাজধানীতে বিজিবির সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে তিনি এ হুঁশিয়ারি দেন ।