ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ,এম,এম নাসির উদ্দিন ।
বলেন, নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না । আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন । বেআইনি কোনো নির্দেশনা নির্বাচন কমিশন দেবে না ।এমনটি তিনি যানান ।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা মন্তব্য করে প্রধান নির্বাচন তিনি আরও বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ ক্রে যেতে হবে।
এসময় যেকোনো ক্রাইসিস নিয়ন্ত্রন এর মানসিকতা থাকার পরামর্শ দেন এ,এম,এম নাসির উদ্দিন ।