শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ পপি গাছের চারা বিনষ্ট

মনজিদ আলম শিমুল(দিনাজপুর) / ৬০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ পপি গাছের চারা বিনষ্ট করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর এর উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এর সার্বিক নির্দেশনা এবং পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ নাজির উল্লাহ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত একটি চৌকস টিম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত ফজলে রহমান এর পুত্র মোঃ মকবুল হোসেন (৭০) এর জমি থেকে নিষিদ্ধ মাদক পপি গাছের চারা উৎপাদনের ক্ষেত বিনষ্ট করা হয়েছে।

পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর এই নিষিদ্ধ পপি গাছের চারা উৎপাদনের ক্ষেত বিনষ্ট করার সময় তিনি বলেন, এই পপি গাছ থেকে নেশাজাত দ্রব্য আফিম এবং পরবর্তীতে এই আফিম থেকে ভয়ংকর মাদক হিরোইন তৈরি করা হয় এই পপি গাছের ফল থেকে। পপি গাছ আমাদের বাংলাদেশে চাষাবাদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এই জমির মালিক মোঃ মকবুল হোসেন-কে প্রাথমিকভাবে সতর্ক করে তার ক্ষেত থেকে নিষিদ্ধ পপি গাছের সকল চারা কেটে বিনষ্ট করা হয়। জমির মালিক মকবুল হোসেন তিনি বলেন, পপি ফুল গাছের ফল থেকে রান্নার মসলার কাজে ব্যবহৃত পোস্তদানা তৈরির উদ্দেশ্যে আমি এই গাছ লাগিয়েছি। কিন্তু আমার জানা ছিল না এই গাছের চারা আমাদের দেশে উৎপাদন একেবারেই নিষিদ্ধ। আমি আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে জানতে জানতে পারলাম যে, এই পপি গাছ থেকে ভয়াবহ মরণ নেশার বিভিন্ন নেশাজাত দ্রব্য তৈরি করা যায়। তাই আগামীতে আমি এবং আমার এলাকায় অন্য কেউ যেন এই ধরনের নিষিদ্ধ পপি গাছের চারা উৎপাদন না করে সে বিষয়টি আমি সবাইকে বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর