শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

উত্তরার শীর্ষ আলেমদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

উত্তরায় সম্প্রতি ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ এ যুক্ত হওয়া শীর্ষস্থানীয় কয়েকজন আলেমকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। জামিয়াতুন নূর আল কাসীমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দীন মাসুমের সভাপতিত্বে সংগঠনটিতে যোগদান করা  মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী, মুফতি জাকির হোসাইন, মুফতি মহসিনুল হাসান, মাওলানা আবদুল কাদের, মুফতি হুজাইফাসহ আরও কিছু শীর্ষ আলেমকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নতুন সদস্যদের যোগদান সংগঠনটির শক্তিশালী ভবিষ্যত নিশ্চিত করবে বলে আশাবাদব্যক্ত করেন নেতৃবৃন্দ। এই যোগদান সংগঠনটির সামগ্রিক কার্যক্রম ও সমাজের জন্য আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে সাহায্য করবে বলে মন্তব্য করেন তাঁরা।

মুফতি আহমদ শফি ও মাওলানা  হুসাইন আহমেদ’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ  জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রব ইউসুফি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান কাসেমি, ঢাকা উত্তর জমিয়তের সভাপতি মুফতি মাকবুল হোসাইন কাসেমি, ঢাকা উত্তর যুব জমিয়তের সভাপতি মুফতি তাওহীদুল ইসলাম, মুফতি নুর ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শহীদুল্লাহ্, মাওলানা জাকির হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর