শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদত বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পিলখানার হত্যাকাণ্ডের স্মরণটি ব্যতিক্রম। এবার এটি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই উপলক্ষ্যে আমরা এখানে এসেছি।

তিনি বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে, যা ২৪ জানুয়ারি থেকে কাজ শুরু করেছে। তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযানের সফলতা এবং ব্যর্থতা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। তবে আমাদের বাহিনীর কেউ যদি গাফিলতি করে, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বজন ও রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর