শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ঠিকাদার হটাও, আউটসোর্সিং কর্মচারী বাঁচাও -এই শ্লোগানকে সামনে রেখে আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থানীয়করণের দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের সকল আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচী পালন করেছেন।

২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপী উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে। রাজধানীতে বিগত কর্মসূচীতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় আহতদের সুচিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন ও হামলার সুষ্ঠ তদন্ত করে দোষিদের বিচারের দাবী জানান আন্দলোনকারীরা।

তারা আরো জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের আউটসোর্সিং-এ ২৩৬ জন কর্মরত থাকলেও ২৩৬ জনের বেতন কে ভাগ করে ৩৮৩ জনকে বেতন প্রদান করা হয়। ঘন্টাব্যাপী এই কর্মবিরতি ও মানববন্ধন শেষে হাসপাতাল চত্ত্বরে প্রতিবাদ র‌্যালী করেন আউটসোর্সিং -এ কর্মচারীগন এবং প্রতিদিন ১ ঘন্টা কর্মবিরতি ঘোষনা দেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন দিলু,উজ্জল,রেজাউল করিম,রাব্বী,মোঃ নুর আলম দেওয়ান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর