শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আসাদ গেটে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছে একদল ছাত্র-জনতা। ফলে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, চলছে আরেক পাশ দিয়ে।

এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ করেন কিছু শিক্ষার্থী ও জনতা।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, দুপুরের দিকে ছাত্র-জনতা আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করেছে। এখানকার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এর আগে সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকাল সাড়ে ১০টায় ইডেন মহিলা কলেজের বকুলতলায় বিক্ষোভ সমাবেশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এছাড়া, দেশের আরও নানা জায়গায় এ ধরনের প্রতিবাদ কর্মসূচির খবর মিলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর