অন্তর্বর্তী সরকার কৃষকবান্ধব কৃষি অর্থনীতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় ‘স্কোয়াশ ও রঙিন ফুলকপি’র’ মাঠ দিবসে মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

কৃষি
কৃষি সচিব বলেন, স্কোয়াশ এবং রঙিন ফুলকপি কৃষকদের জন্য লাভজনক ফসল। আমরা কৃষক এখলাছুর রহমানের ৪০ শতাংশ জমির উৎপাদন পরিদর্শন করলাম। যেখানে ৪০ শতকে ২০ হাজার খরচের বিপরীতে প্রায় ৭০ হাজার টাকার ফসল বিক্রি করতে পারবেন। এক ফসলেই তার ৫০ হাজার টাকার মতো আয় হবে। আমরা সারাদেশেই তার মতো অন্যান্য কৃষকদের এমন পর্যায়ে দেখতে চাই। যে জেলায় যে ফসলগুলো ভালো উৎপাদন হয় সেগুলোর শতভাগ উৎপাদনের জন্য মাঠ প্রদর্শন কার্যক্রম চলছে। মাটির স্বাস্থ্য বা গুণাবলী ঠিক রেখে তবে আরো বেশি উৎপাদন করার সম্ভব হবে তা নিয়ে কাজ করা হচ্ছে। কৃষি পণ্যের মূল্য নিয়ে যে সংকট চলছে তা খুব শীঘ্রই নিরসন হবে। বর্তমান সরকার কৃষক বন্ধক কৃষি অর্থনীতি নিয়ে কাজ করছে। ২০৫০ সাল পর্যন্ত কৃষক ও কৃষির সার্বিক উন্নয়ন নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু জুবাইর হোসেন বাবলু, সম্প্রসারণ অধিশিখার যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সরে জমিন উইং পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, দিনাজপুরের রূপ পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান, আঞ্চলিক টেকসই উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।