শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে-ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা, প্রধানত মোবাইল ছিনতাই ছাড়া নগরে বড় কোনো অপরাধ নেই। দেশে আইনশৃঙ্খলার অবস্থা খুব ভালো, বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। আপনারা দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার কথা বলতে পারবেন না। দুদিন আগে একটি ঘটনা ঘটেছে উত্তরায়। যেটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

উত্তরার ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে কিশোর গ্যাঙের পাঁচ জন বা এ ধরনের কেউ টঙ্গি থেকে এসে কাজটি করেছে। ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সফলভাবে এটি হ্যান্ডেল করছি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, বিচ্ছিন্ন দুই-একটি, প্রধানত মোবাইল ছিনতাই ছাড়া নগরে বড় কোনো অপরাধ নেই। ল অ্যান্ড অর্ডারে কোনো সমস্যা নেই। সবকিছু স্বাভাবিক। আমার অফিসাররা চমৎকারভাবে তাদের মনোবল ফিরে পেয়েছেন।

 শহীদ মিনারে নিরাপত্তা জোরদার

এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র‍্যাবসহ অন্যরা সমন্বয় করে কাজ করবেন।

তিনি বলেন, শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনার সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারা পলাশী গেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার পর থেকে এবং রাত ৮টার পর থেকে পুলিশের অফিসার ও ফোর্স নিয়োজিত থাকবে বলে জানান সাজ্জাত আলী।

তিনি বলেন, আমরা কোনো আশঙ্কা দেখি না। মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনো ধাতব পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে। শহীদ মিনারের চারপাশে এক কিলোমিটারের মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর