শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

সংস্কার বাস্তবায়নে বৈঠক করবেন জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংস্কার বাস্তবায়নে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।  

সংস্কার বাস্তবায়নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

বিভিন্ন বিভাগভিত্তিক সংস্কার কমিশনের পাশাপাশি সংস্কার বাস্তবায়নে সব রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে জাতীয় ঐক্য তৈরিতে অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন গঠন করে।  এই ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক ইউনূস নিজেই। অন্য কমিশনের প্রধানেরা এই কমিশনের সদস্য।

আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে এই কমিশন।

কমিশনের মেয়াদ কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর