শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

রাষ্ট্র সংস্কারে ১০ প্রস্তাব দিল জামায়াতে ইসলাম

অনলাইন ডেস্ক / ৫২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, পররাষ্ট্র, সংসদ, চাকরি, শিক্ষা এবং বিনোদনসহ ১০টি খাতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই প্রস্তাবগুলো নির্বাচিত কোনো সরকারের জন্য নয় জানিয়ে দলটি জানায়, তাদের মোট ৪১টি প্রস্তাব আছে। তার মধ্যে আপাতত গুরুত্বপূর্ণ ১০টি প্রস্তাব অন্তর্বর্তী সরকারকে দেওয়া হলো।

বুধবার দুপুরে দলটির পক্ষ থেকে ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ উপস্থাপন করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

জামায়াতে ইসলামী মৌলিক সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন চায় জানিয়ে ডা. তাহের বলেন, সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিল করতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে স্থায়ীভাবে ফিরিয়ে আনতে হবে এবং ইভিএম ভোটিং বাতিল করতে হবে।

এক ব্যক্তি পর পর দুই বার প্রধানমন্ত্রী হতে পারবেন না দাবি করে তিনি বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আগামী দুই বছরের জন্য ৩৫ বছর ও পরবর্তীতে স্থায়ীভাবে ৩৩ বছর এবং অবসরের বয়স ৬২ প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের অনেক সংস্কার প্রয়োজন। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। প্রয়োজনে আইনের সংশোধন করতে হবে। একই সঙ্গে সংসদে বিরোধীদলের ডেপুটি স্পিকার নিয়োগ দিতে হবে।
ডা. তাহের আরও বলেন, আইনশৃঙ্খলা সংস্কারের মধ্যে পুলিশের ব্রিটিশ আইন বাতিল করতে হবে। পুলিশে নিয়োগে দলীয় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশ ট্রেনিংয়ে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখতে হবে এবং পুলিশের কাছে মারণাস্ত্র দেওয়া যাবে না। র‍্যাবে যারা গত ১৫ বছর কাজ করেছেন তাদের ফিরিয়ে আনা যাবে না ও র‍্যাবের প্রতি মানুষের আস্থা ফেরাতে সংস্কার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর