শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

৮ম দিনাজপুর মাষ্টার্স কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সুখসাগর

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি / ১৩০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

দিনাজপুরে “৮ম দিনাজপুর মাষ্টার্স কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে সুখসাগর ওয়ারিয়র্স। রানার্স আপ হয়েছে রামসাগর রাইডার্স।

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার চুড়ান্ত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রামসাগর রাইডার্স। জবাবে সুখ সাগর ওয়ারিয়ার্স ১ উইকেট হারিয়ে ১৬৬ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে বালুবাড়ী কিশোর সমিতি ও লাইব্রেরী এবং দিনাজপুরের সাবেক ক্রিকেট খেলোয়াড়দের আয়োজনে চুড়ান্ত খেলার পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে দিনাজপুর বিকেএসপির ক্রিকেট কোচ আ ই সো আনোয়ার ডিয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিকেএসপির উপ-পরিচালক হাসান মাহমুদ, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, দিনাজপুর মাষ্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব মিজানুর রহমান পাটোয়ারী বাবু, যুগ্ম আহবায়ক মাহবুব আলম নিশার, গৌতম গুরু, সাবেক খেলোয়ার আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ও খেলার ধারভাস্যকার ছিলেন মোঃ রফিক।

টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন সুখ সাগর ওয়ারিয়র্স দলের খেলোয়ার রক্তিম গুহ ভোলা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রানার্স আপ দল রামসাগর রাইডার্স এর খেলোয়ার সুমন কুন্ডু।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সিনিয়র পদ্মা ফাইটারস ও সিনিয়র যমুনা হানটার্স দলকে পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর