শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

আত্মহত্যার হুমকি দিলেন আন্দোলনে আহতরা

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের দুই পাশের সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা অবরোধ করছেন।

বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের দুই পাশের সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা অবরোধ করছেন।

সরকারকে বিকেল চারটা পর্যন্ত আল্টিমেটাম দেওয়ার কথা বলেছেন। কোনো দাবি মানা না হলে পরে সচিবেলায় ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা। প্রয়োজনে আত্মহত্যা করবেন বলেও তারা হুমকি দিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে শ্যামলি মোড়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা। সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

যাদের নেতৃত্বে এ অবরোধ চলছে সাংবাদিকদের দেখে তারা সরকারকে উদ্দেশ্য বলেছেন, আমরা চারটা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। যদি এর ভেতর উনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেব।

আন্দোলনে আহত শরীফ বলেন, আমরা বলতে চাই এ আন্দোলন গতবারের আন্দোলনের মতো নয়। হাসিনার বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম। অন্ধ হয়ে গেছি, খোঁড়া হয়ে গেছি, ভয় করি নাই। যদি বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে বেইমানি করা হয়, হাসিনা গেছে যে পথে তারাও যাবে সেই পথে।

তিনি আরও বলেন, আমরা শনিবার রাত থেকে আন্দোলন করছি। এখন পর্যন্ত কোনো উপদেষ্টা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা চারটা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। যদি এর ভেতর উনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেব। দরকার হলে আমরা কেউ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নেব।

আরেক আন্দোলনকারী মোহাম্মদ শরীফ বলেন, রাস্তা অবরোধ করে দেওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্তর্বর্তী সরকার রাস্তা বন্ধ করতে আমাদের বাধ্য করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে- সেই খবর কেউ নিচ্ছে না। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা বুঝে গেছে সব শালারা বাটপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর