শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

শরিয়তপুরে পাথর দিয়ে ভগ্নিপতি হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শরিয়তপুরে পাথর দিয়ে ভগ্নিপতি হত্যার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে মাথায় আঘাত করে জাফর সরদার নামে এক পোশাককর্মীকে  হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের শ্যালক স্বপন আহম্মেদ শাওনকে আটক করেছে পুলিশ।0++

নিহত জাফর সরদার সখিপুর ইউনিয়নের সরদারকান্দি এলাকার মৃত শাহআলম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের গরিবেরচর এলাকার মাদকাসক্ত স্বপন আহম্মেদ শাওন সম্প্রতি নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলাটিপে হত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দেখে ফেলায় ছেলে প্রাণে বেঁচে যায়।

এ ঘটনায় শুক্রবার দিবাগত-রাতে শাওনের বাড়িতে সালিশ বসে। পরে সালিশ শেষে রাতেই তার বোনের সঙ্গে শাওন তার ভগ্নিপতি জাফর সরদারের বাসায় চলে আসেন। রাতে জাফর ও শাওন এক খাটে ঘুমান। পরে শনিবার ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় জাফরকে পাথর দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে, পরিবারের লোকজন রুমে আসার আগেই শ্যালক শাওন আহমেদ স্বপন পালিয়ে গেলেও পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িত স্বপন আহম্মেদ শাওনকে গরিবেরচর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত জাফর সরদারের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলেকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে শাওন। আমার ছেলের কি দোষ ছিল এভাবে মরতে হলো! আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

সখিপুর থানার ওসি মো. ওবায়েদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত স্বপন আহম্মেদ শাওনকে গরিবেরচর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর