শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

আজ থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
আজ থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

আজ ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে।

দুপুরে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ।আর বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাট সাহেবের বয়ানের মধ্যদিয়ে শেষ হবে শেষ হবে প্রথম দিনের কার্যক্রম।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার প্রথম দিনের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তাবলীগ জামাত বাংলাদেশ এর শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০জন  বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছে।শুরায়ী নেজামের এই  মিডিয়া সমন্বয় বলেন, বাদ ফজর বয়ান করেন মাওলানা জিয়া উল হক সাহেব (পাকিস্তান)।  এবং এর তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান সাহেব।

পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন মাওলানা জামাল সাহেব (ভারত)। সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের আয়োজনে বয়ানের মিম্বারে বয়ান করবেন- মাওলানা ফারাহিম সাহেব (ভারত)। ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করবেন- প্রফেসর আব্দুল মান্নান সাহেব (আলিগড়)।

তিনি আরও বলেন, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন- মাওলানা আকবর শরিফ সাহেব (ভারত)। জুমার নামায পরাবেন- মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)।

হাবিবুল্লাহ রায়হান বলেন, বাদ জুমা বয়ান করবেন জর্ডান এর শেখ উমর খাতিব সাহেব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর