শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ভারতে বাঙালি নারীকে ধর্ষণের পর হত্যা! ছাত্রশিবির’র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ৯৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

ভারতের ব্যাঙ্গালুরুতে গৃহপরিচারিকা এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ (২৫ জানুয়ারি) ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, ”ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে একজন বাংলাদেশি নারীর প্রতি এমন অমানবিক আচরণ গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বৈধভাবে বসবাসরত যেকোনো দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু ভারত সেই নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণমাধ্যম মারফত জানতে পেরেছি যে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বারবার দেখা যাচ্ছে ভারতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

নেতৃবৃন্দ নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর