শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইল / ৭৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সালাম মিয়া বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি না আসায় তার স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বাড়ির পাশে একটি লেবু বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পান।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর