শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে- স্বরাষ্ট্র সচিব

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমাদের দেশের এভিয়েশন সেক্টরে অনেক রকম সমস্যা রয়েছে। এর মধ্যে টিকিটের দাম বৃদ্ধি অন্যতম। তবে এর জন্য একতরফাভাবে বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টরা (জিএসএ) দায়ী, তা নয়। সেজন্য তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আমাদের এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে।

সিনিয়র সচিব ১৯ ফেব্রুয়ারি বুধবার আজ সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্ত কমিটির শুনানির পূর্বে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের এয়ার টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়৷ এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম ও বিধি আছে৷ এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না৷ কিছু ক্ষেত্রে কিছু মানুষের দূর্বৃত্তপনা রয়েছে৷ এটি অনুসন্ধান করতে আমরা বসেছি৷ তিনি বলেন, বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টেদের (জিএসএ) নিকট থেকে তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি৷ তাদের কথা শুনে কিভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি। মোদ্দাকথা, আমাদের অনুসন্ধান যাতে মানুষের কাজে লাগে- সে কারণেই এই প্রচেষ্টা৷

নাসিমুল গনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না৷ শুধু তদন্ত করছি৷ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে৷ সে কারণেই আজকের এ সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর